বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, শিক্ষার্থীদেরকে খেলাধুলার সাথে তাদের মূল লেখাপড়ার কাজটি ভালভাবে করতে হবে। তিনি গতকাল সোমবার বানিয়াচং এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪ এর উপজেলা পর্যায়ের ফুটবল ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ নেয়। ফাইনাল পর্বে বক্তারপুর উচ্চ বিদ্যালয় ১-০ গোলে এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ এবং পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিকষা কর্মকর্তা কাওসার শোকরানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনির উদ্দিন, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আলী মমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমূক। বক্তাগণ বিজয়ী দলকে অভিনন্দন জানান।
এমপি মজিদ খান আরো বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শরীর গঠনে সহায়ক। ক্ষুদে খেলোয়াড় একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গণের উন্নয়নে সব ধরনের সহায়তা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com