শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে এএসপির বাড়ীতে ডাকাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ এএসপি পদে সদ্য নিয়োগপ্রাপ্ত মাধবপুর উপজেলা সুরমা গ্রামের আশাফুজ্জামান আশিকের বাড়ীতে গত রবিবার গভীর রাতে এক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ৮ ভড়ি স্বর্ণালঙ্কার সহ নগদ ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে গেছে। এএসপির বাবা মুক্তিযোদ্ধা সফিকুল আলম আরজু মাষ্টার ডাকাতের দাড়ালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
আরজু মাষ্টার জানান, রাত পৌণে ২ টার দিকে দরজায় শব্দ হলে তিনি দরজা খুলতেই হাফ প্যান্ট পড়া ও মুখে কাপড় বাধা ডাকাতরা ঘরে প্রবেশ করে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি রক্তাক্ত আহত হন। এ সময় ডাকাতরা আলমিরার চাবি ছিনিয়ে নিয়ে ৮ ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৭২ হাজার টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ১০/১২ জনের ডাকাত দলের সবাই ছিল হাফ প্যান্ট পড়া এবং মুখে কাপড় বাধা হাতে ছিল দেশীয় অস্ত্র। এ সময় তার স্ত্রী ছাড়া অন্য কেহ বাড়ীতে ছিলেন না। ডাকাতরা তার স্ত্রীকেও প্রহার করেছে। তার বড় ছেলে আশাফুজ্জামান আশিক সদ্য এএসপি পদে যোগদান করে প্রশিক্ষনে রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com