রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে সুরবিতান ও আরডি হলে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তামাকমুক্ত পৌরসভা গড়তে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় এই প্রতিযোগিতা হচ্ছে। কর্মসূচীর নির্দেশিকা অনুযায়ী তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়া এই প্রতিযোগিতার লক্ষ্য। শিশু কিশোরদের মাঝে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল এবং ভবিষ্যতে তামাক ও তামাকজাত দ্রব্য এবং ধুমপান হতে বিরত রাখার উদ্দেশ্যে পৌরসভা এই উদ্যোগ নিয়েছে।
আগামী ১৭ নভেম্বর সকাল ১০ টায় সুরবিতান কর্তৃপক্ষের সহযোগিতায় সুরবিতানে এবং হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় আরডি হলে সকাল ১০ টা ৩০ মিনিটে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় হলো তামাক ও তামাকজাত দ্রব্য এবং ধুমপান বিরোধী যে কোন বিষয়। উক্ত প্রতিযোগিতায় ৫ জন সেরা ১০ জনকে পৌরসভার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং তাদের আকা ছবি হবিগঞ্জ পৌরসভার ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। আগ্রহী শিশু কিশোরদের তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে হবিগঞ্জ পৌরসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com