রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে টমটমের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) এর ধাক্কায় রিহাদুল মিয়া নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টায় উপজেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের পাচাইক্কা ব্রিজ সংলগ্ন যাত্রীছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিহাদুল মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের বন্দের বাড়ী এলাকার জানু মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পরিবারের স্বজনদের সাথে রিহাদুল মিয়া পাচাইক্কা যাত্রী চাউনি এলাকায় ইজিবাইক থেকে নামেন। রিহাদুলের বাবা ইজিবাইকের ভাড়া পরিশোধ করার সময় সড়কের পাশে দাড়িয়ে ছিলো শিশু রিহাদুল। এসময় শিবপাশা বাজার থেকে আজমিরীগঞ্জ সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা অপর একটি ইজিবাইক শিশু রিহাদুলকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে ইজিবাইক সহ চালককে আটক করে। শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির বলেন, খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইজিবাইক ও ইজিবাইক চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com