রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে মা-মেয়ে ধর্ষণের দায়ে দুই লম্পটের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদশে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোঃ জাহিদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল- চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) একই গ্রামের হুসেন আলীর ছেলে সালা উদ্দিন (২৪)। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের গরমছড়ি গ্রামের আব্দুল হকের স্ত্রী-কন্যাকে ২০২০ সালের ২ অক্টোবর আসামীরা রাত প্রায় ৮টার দিকে ঘরে প্রবেশ করে জোরপূর্বক গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিম বিউটি আক্তার বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘতদন্ত করে ২০২২ সালের ২০ জুন আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। পুলিশ শাকিলকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে কিন্তু সালা উদ্দিন পলাতক থাকে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের গতকাল এ রায় ঘোষনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com