শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে কৃষকদের মাঝে সরকারী প্রনোদনায় সার-বীজ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৭ হাজার ১শ কৃষককের মাঝে সরকারী প্রনোদনায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় স্থানীয় উপজেলা কৃষি অফিস চত্তরে আয়োজিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, সাংবাদিক এস এম খোকন, বিভিন্ন কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
কৃষকদের ব্রি ২৮, ২৯ ধানে ফলন কম ও পুকার আক্রমণের কারণে চাষ থেকে বিরত রাখতে উচ্চফলন শীল ব্রি ৮৮, ৮৯,৯২, ৯৬ জাতের ধান বীজ প্রতি কৃষককে ৫ কেজি ও ২০ কেজি করে সার উফশী প্রনোদনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, সরকারের সময়োপযোগী বিভিন্ন উদ্যোগের কারণে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে কৃষিতে জমিতে ফলন বেশী হচ্ছে। এছাড়া ৭০% ভর্তুকি দিয়ে আধুনিক মেশিনারিজ দেওয়ার ফলে জমিতে সারা বছর চাষাবাদ হওয়ার পাশাপাশি বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা করায় আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com