রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শীতের শুরুতেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা ॥ হাসপাতালে ঠাই নেই

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি আক্রান্ত হচ্ছে। ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশুদের জন্য ৫০টি শয্যা রয়েছে। তবে সেখানে দুইশ’রও অধিক রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ ধারণ ক্ষমতার চারগুণ রোগী বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে শতাধিক শিশু। এ অবস্থায় শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। যদিও চিকিৎসকরা বলছেন, তারা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু রোগীদের। এর অধিকাংশই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, শাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।
ডিউটিরত নার্সরা বলেন, সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে শতাধিক শিশু। তারা বলেন, ওয়ার্ডে শয্যার চেয়ে অধিক রোগী থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। রোগীদেরও কষ্ট হচ্ছে। বেড না পেয়ে অনেককেই মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। শীতের মধ্যে বারান্দায় শিশুদের নিয়ে থাকতে দেখা যায়। এক নারী রোগী জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। আসমা আক্তার নামে অপর এক নারী জানান, সময়মতো ডাক্তার, নার্সদের পাওয়া যাচ্ছে না। তাদের কাছে আমাদের বারবার যেতে হচ্ছে। পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ বিষয়ে জানতে চাইলে, জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠাণ্ডাজনিত রোগ দেখা দিচ্ছে। এতে বেশিরভাগ শিশুরা আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা সতর্ক থাকলে তা কমে আসবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com