বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কাশিপুরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশত আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ৯৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার কাশিপুর গ্রামে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। গতকাল বিকেলে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-কাশিপুর গ্রামের রুসমত আলী ও ফজর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে জমির আইল কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে অন্তত অর্ধশত আহত হয়। আহতদের মধ্যে আক্তার মিয়া (২৫), ফুল মিয়া (২২), নাবিউর (২০), রাজিয়া খাতুন (২৭), সুফিয়া খাতুন (২৮), লালবানু (৫০), রাসেল মিয়া (১৪), রইছ আলী (২৮), বাবুল মিয়া (২৭), বাজিদ (১৮), জসিম (১৫), তাউছ মিয়া (১৮), মোস্তাফিজুর (২৮), তৈয়ব আলী (৪৭), ইন্তাজ আলী (৪০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com