শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় নিহত লস্করপুরের যুবকের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নজরুল ইসলাম (২৮) এর দাফন সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সুলতানশী ঈদ গা মাঠে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়। এর আগে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন সুলতানশী দরবার এ হায়দার হাবিলীর পীরজাদা সৈয়দ গোলাম সারোয়ার হোসাইন ওরফে সৈয়দ রুবেল মিয়া। এতে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মুসল্লীয়ান তার জানাযার নামাজে অংশ নেন। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
উল্লেখ্য, বিয়ের মাত্র ৭ মাসের মধ্যে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সোনাপাড়া গ্রামে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবর পেয়ে সোমবার তার লাশ বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com