রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিয়ের ১৬ বছর পর স্ত্রীর যৌতুকের করা মামলায় স্বামী মোঃ ফরিদ আহমেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ আহমেদ পৌর শহরের বাল্লা রোডস্থ মৃত আনোয়ার আলীর পুত্র। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। জানা যায়, ২০০৭ সালের ১১ মে পারিবারিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর উত্তর পাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার মেয়ে তানজিনা (৩৪) সঙ্গে বিয়ে হয় ফরিদ আহমেদের। ১৬ বছরের দাম্পত্য জীবনে তাদের ৫ ছেলে মেয়ে জন্ম গ্রহণ করে এর মধ্যে ৩ সন্তান জমজ। বিয়ের পর কয়েকটা বছর সুখে শান্তিতে অতিবাহিত হলেও ৩ বছর যেতে না যেতেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, যৌতুক বিরোধ আইনের ৩ ধারায় ফরিদ আহমেদের স্ত্রী তানজিনা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফরিদ আহমেদ, তার মা মোমেনা খাতুন ও ভাই মাসুদ আহমেদের নামে মামলা দায়ের করেন। এ মামলায় তার মায়ের সমন জারি করলেও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com