সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হককে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক দায়িত্ব পালনে সফল বলে মন্তব্য করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। তিনি বলেন রাশেদুল হককে আমি চুনারুঘাটের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দায়িত্ব দিয়েছিলাম। রাশেদুল হক আমার সেই নির্দেশনা অনুযায়ী অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক নির্মূলসহ চুরি ডাকাতি বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একজন সফল অফিসার ইনচার্জ হিসেবে আজ বিদায় নিয়েছেন এবং আমি তার সাফল্য কামনা করছি।
গতকাল ১১ ডিসেম্বর সোমবার রাত ৯টায় চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। উপপরিদর্শক এসআই অজিত কুমার তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মো: সামছুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, থানার উপপরিদর্শক লিটন রায়, সহকারী উপপরিদর্শক সারোয়ার হোসেন প্রমুখ। সংবর্ধনায় বক্তারা বলেন, ওসি রাশেদুল হক একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে এ থানায় কর্মরত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক সেটাই কামনা করেন।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ রাশেদুল হকের বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। চুনারুঘাট উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরে বলেন, সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কঠোর হতে হয়েছে। কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নয়। নিজ প্রয়োজনে কিছু করি নাই। যা করেছি, সবটুকু দাপ্তরিক প্রয়োজনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com