সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা মহিলাদল নেত্রী লাভলী কারাগার থেকে মুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। গত ১৩ নভেম্বর অবরোধ পালনকালে পুলিশ শহরের নতুন বাস টার্মিনাল থেকে সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানাসহ ৩ নেত্রীকে আটক করে একাধিক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে।
১ মাস কারাভোগের পর গত রবিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন তাকে জামিনে মুক্তি দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরী, এডভোকেট আফজাল আলী, কুতুব উদ্দিন জুয়েল, মোঃ আব্দুল হাই প্রমুখ। তিনি জেল থেকে বের হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com