শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বন্ধন ১৯৮২-৮৩ এর বনভোজন রাঙ্গাউটি রিসোর্টে অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন বন্ধন ১৯৮২-৮৩ ব্যচের বনভোজন মৌলভীবাজারের রাঙ্গাউটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। বন্ধন এর সদস্য মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় গত ৯ ডিসেম্বর বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজন অনুষ্ঠানটি ছিল খুবই প্রাঞ্জল ও মনোমুগ্ধকর। সকাল থেকেই ছোটবেলার স্মৃতিচারণসহ স্বরচিত কবিতা, গান, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়। বন্ধন ১৯৮২-১৯৮৩ ব্যাচের অনেক বন্ধু ব্যক্তিগত অসুবিধার কারণে এতে অংশগ্রহণ করতে পারেন নি। যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বন্ধন সভাপতি মোঃ জিতু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ আলী মনোহর, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সৈয়দ নকিবুর রহমান, আব্দুল হাদী চৌধুরী, বিজয় বাবু, রমেশ চন্দ্র দাস, আলহাজ্জ্ব মোঃ কতুব উদ্দিন, আলহাজ্জ্ব আব্দুল আজিজ, আমিনুল ইলাম, আকরাম আলী, লাল চান, দীপক বাবু প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র এবং সৈয়দ নকিবুর রহমানকে আতিথিয়েতার জন্য ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com