বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। পরে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দেব অনুপের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন।
সকাল ৯ টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড্ডীয়ন করে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দেব অনুপ ও থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। পরে পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দল কুচকাওয়াজ সালাম প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন এবং যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান অনুষ্টিত হয়। বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com