রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিএনপি নেতার বাড়িতে পুলিশি তান্ডবের নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ আব্বাস উদ্দিন এর বাড়িতে পুলিশি তান্ডবের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মী আক্তার, যুগ্ম আহবায়ক শেখ সুজাত মিয়া, মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডঃ মোঃ নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক এনাম, ডা. আহমুদুর রহমান আব্দাল, এডঃ মোঃ এনামুল হক সেলিম, এডঃ কামাল উদ্দিন সেলিম এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৩ ডিসেম্বর অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় সুলতান মাহমুদপুর এলাকায় হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন এর বাড়িতে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালায় এবং তার পরিবারের সদস্যদের সাথে চরম অশোভন আচরন করে। বাড়ীতে অবস্থানরত মহিলারা এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে আব্বাস উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসার চেষ্টা ও মানসিক নিপীড়ন করে পুলিশ।
উল্লেখ্য, ওইদিন একটি গণতান্ত্রিক কর্মসূচী পালনের প্রস্তুতির সময় পুলিশ এলাকার সকল রাস্তায় অবস্থান নিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চালালে আত্মরক্ষার্থে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডঃ কামাল উদ্দিন সেলিম, জেলা কৃষকদল আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ অনেক নেতাকর্মী আহত হন। পুলিশ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম ও সাবেক সহ-কোষাধ্যক্ষ ইউ/পি মেম্বার আবুল বাসার জুম্মনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। পরবর্তীতে পুলিশ আব্বাস উদ্দিন এর বাড়িতে থাকা তিনটি মোটরসাইকেলও থানায় নিয়ে যায়। নেতৃবৃন্দ বলেন, এহেন কর্মকান্ড কোন মতেই গনতান্ত্রিক কোন সভ্য রাষ্ট্রের পুলিশের কাজ হতে পারে না। হবিগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com