শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন ॥ মদ, নারী, তাস এই তিনে সর্বনাশ

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা। এ সময় তিনি বলেণ, বললেন, মদ, নারী, তাস এই তিনে সর্বনাশ। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, হবিগঞ্জে কাগজপত্র বিহীন কোনো মোটর সাইকেল চলতে দেয়া হবে না। এগুলোকে শিগগিরই ধরা হবে। এ ছাড়া পুলিশ কিয়ারেন্স প্রদানে সময় কমিয়ে আনাসহ মাদক নির্র্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন। মাদকের সাথে পুলিশসহ যারাই জড়িত থাক না কেনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সভায় পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা সাংবাদিকদের মতামত এবং বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন। পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন অসংগতি এবং আইন-শৃংখলা অবনতি সংক্রান্ত ব্যাপারগুলো সাংবাদিকদের রির্পোটের মাধ্যামে জানা যায়, ফলে পুলিশ এবং সাংবাদিকদের একত্রে হবিগঞ্জ জেলা তথা দেশের কল্যাণে কাজ করতে হবে। পুলিশ এবং সাংবাদিকদের পারস্পারিক হৃদ্যতার ভিত্তিতে কাজ করে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস মুক্ত, যানজট মুক্ত এবং সর্বপুরি ফৌজদারি অপরাধ মুক্ত একটি সুখী, সুন্দর হবিগঞ্জ জেলা উপহার দিতে পারে। জেলা পুলিশও এ ব্যাপারে বদ্ধ পরিকর। এদিকে পুলিশ সুপারের ঘোষণার পরই পুলিশের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com