শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মাইক্রো-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্র সহ নিহত ৩

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৮৯২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া/জাবেল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রাইভেট মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। গতকাল সকাল pic-2 copyসাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের নবীগঞ্জ উপজেলার বাজার সৈয়দপুরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-নবীগঞ্জ কামালপুর গ্রামের মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (২৪), নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুর গ্রামের নবীগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের ইমাম নবীগঞ্জ সদর ইউনিয়নের তিরিপুর গ্রামের মাওলানা হাফিজুর রহমান (৪০) ও তাঁর বাবা কাজী সাঈদ (৯০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার সকাল অনুমান সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রাবাহী একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-১০৭৬) নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। pic=1 copyসিএনজিটি সৈয়দপুর বাজারের নিকটে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি প্রাইভেট মাইক্রোর (ঢাকা-মেট্রো চ-১৪-১১৮৬) সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (২৪), মাওলানা হাফিজুর রহমান। আশংকাজনক অবস্থায় কাজী সাঈদকে সিলেট মেডিকেলে নিয়ে যাবার সময় পথিমধ্যে তিনি মারা যান। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এদিকে এক বিবৃতিতে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com