শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজ হবিগঞ্জ পৌরসভায় দিনব্যাপী করমেলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী পৌরকরমেলা। পৌরকর পরিশোধে নাগরিকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এ করমেলার আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আসিব আহসানের জুম লিংকে যুক্ত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপ পরিচালক মুহাম¥াদ সাদিকুর রহমান। করমেলা উপলক্ষে বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গণে সকাল ১০ হতে বিকেল ৪ টা পর্যন্ত নাগরিকবৃন্দ রিবেটের সুযোগসহ তাদের পৌরকর পরিশোধ করতে পারবেন। সারচার্জ মুওকুফসহ পরিশোধ করতে পারবেন পানির বিল। মেলায় করদাতাগনকে দেয়া হবে সম্মাননা সনদ ও উপহার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com