শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে প্রচারণায় এমপি আবু জাহির ॥ এলাকার উন্নয়নে রয়েছে আরও নানা পরিকল্পনা

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি সরকারে এসে জনতার অধিকার কেড়ে নিয়েছিল; তারা দেশকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে জনপ্রিয়তা শূণ্য হয়েছে। এখন পরাজয়ের ভয়ে আপামর জনতাকে ভোট প্রদান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। অন্যদিকেÑ বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তিনি নির্বাচনে জয়লাভ করে দেশকে এগিয়ে নিয়েছেন। হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলার পইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তাই এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন। সভায় অন্যান্য বক্তারা পইল ইউনিয়নে সকল উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চান। পরে সভাস্থলে উপস্থিত নানা শ্রেণিপেশার হাজারো মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেছেন।
সভায় উপস্থিত ছিলেন, এমপি আবু জাহির এর একমাত্র ছেলে ও আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল। তিনি বলেন, ‘আপনারা আমার বাবাকে এত ভালবাসেনÑ যা দেখে আমি আপ্লুত হয়েছি। আপনাদের সামনে না আসলে তা বুঝতে পারতাম না। আমার বাবা আপনাদের সেই ভালবাসার প্রতিদান দিতে দিনরাত খেটেছেন, অনেক উন্নয়ন করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে সামনে আরেকবার নৌকায় ভোট দিন। নির্বাচনী সভায় ব্যারিস্টার ইফাত জামিল এলাকার উন্নয়ন পরিকল্পনায় শিক্ষাখাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য এমপি আবু জাহির এর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান।
পৃথক নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com