শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চৌধুরী বাজার জামে মসজিদে জুম্মার খুৎবায় মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী ॥ কোটি টাকার সম্পদের চেয়েও নেককার সন্তান বেশি দাবী

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন- আমরা সম্পদের পিছনে এমনভাবে মত্ত হয়ে গেছি যে, সন্তানের খবর রাখার সময় থাকে না। সন্তান কার কাছে কি পড়ছে কি আমল করছে তার কোনো হিসাব আমরা রাখি না। শিক্ষক ছাত্র/ছাত্রী একসাথে সিনেমা দেখে, নাচে, গান গায়, এমন সন্তান আপনার জীবনে কোনো কাজে আসবে না। আমাদের উচিৎ আমলদার চরিত্রবান শিক্ষকের মাধ্যমে সন্তানদের পড়ানো। বাদশা আলমগীর নিজের সন্তানদের এভাবেই শিক্ষা দিতেন। শিক্ষক নিয়োগের আগে দুটি বিষয় নজর রাখতেই হবে। আর তা হল শিক্ষক মেধাবী কি না, শিক্ষক চরিত্রবান কি না। শিক্ষক খুব মেধাবী কিন্তু চরিত্র ভাল না, আবার শিক্ষক খুব চরিত্রবান কিন্তু মেধাবী না, এমন শিক্ষকের হাতে সন্তানকে তুলে দেবেন না। কোটি টাকার সম্পদ হয়তো আপনার কাজে লাগবে না, কিন্তু একজন নেককার সন্তান যদি হাত তুলে দোয়া করে তাহলে আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। কাজেই সন্তানকে সুসন্তান, নেককার সন্তান, আমলদার সন্তান হিসাবে গড়ে তুলতে যদি অতিরিক্ত টাকা খরচ হয় তাহলে তাই করা উচিত।
মাওলানা আব্দুল মজিদ বলেন- ন্যায় বিচারকরা আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। নিজের দেহের সাথে আপনি ন্যায় বিচার করছেন কি না তাও জিজ্ঞাসা করা হবে। একজন মুসলমানের দেহের হক হচ্ছে নামাজ আদায় করা, আপনি নামাজ আদায় করলেন না, আপনি নিশ্চিত দেহের সাথে ন্যায় বিচার করেননি। দেহ আপনার বিরুদ্ধে স্বাক্ষী দেবে। অনেক বিচারক তার পছন্দের লোককে বলে থাকেন- “ভয় করিস না, আমি আছি”। ওই বিচারককে আল্লাহ পাকড়াও করবেন। সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। পরিবার পরিজনের সাথে ন্যায় বিচার করতে হবে। তিনি বলেন- দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সর্বাবস্থায় দোয়াকে গলার মালা বানাতে হবে। মসজিদ মুখী হতে হবে, মসজিদকে ভালবাসতে হবে। মসজিদের চেয়ে যাদের কাছে চা স্টল বা নিজের সাজানো বাড়িকে বেশি পছন্দ হয় তাদের জন্য আল্লাহর লানত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com