সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে প্রাইভেট কার চাপায় বৃদ্ধ নিহত ॥ চালক আটক

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার চাপায় গণি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণি মিয়া গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়- মহাসড়কের পাশ্ববর্তী ধান ক্ষেতে কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন গণি মিয়া। পথিমধ্যে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় সিলেটগামী একটি বেপরোয়া গতির প্রাইভেট কার গণি মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গণি মিয়া নিহত হন। তাৎক্ষনিক উত্তেজিত জনতা চালকসহ প্রাইভেট কার আটক করে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত গাড়িসহ চালক রওশন মিয়াকে থানায় নিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com