রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় শায়েস্তানগর এলাকায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। শনিবার রাত সাড়ে ৮টা থেকে এসব ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় শহরের সবুজবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন খবর ছড়িয়ে পড়ে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ¦ালিয়ে অবস্থান নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অপরদিকে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দু’টি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান, হঠাৎ করেই বিএনপির কতিপয় নেতাকর্মী শহরের শায়েস্তানগর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা ২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটায় কোন পুলিশ আহত আছে কি-না তা এখনই বলা যাচ্ছেনা। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com