বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তিতে জুয়া খেলায় ২ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের কাল ভৈরব মন্দির মাঠে প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে পৌষ সংক্রান্তি মেলা। মেলা চলবে রবি ও সোমবার দুইদিন। মেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে এক শ্রেণীর জুয়াড়িরা।
গত রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে মেলার মাঠে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো. শফিকুল ইসলাম। এ সময় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন- জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) এবং বনপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম বলেন, মকর সংক্রান্তি পৌষ মেলা আবহমান বাংলার ঐতিহ্য। এই মেলাকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু চক্র জুয়া আয়োজনে তৎপর হয়ে উঠে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আজ জলসুখায় জুয়া খেলার দায়ে দুইজনের প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com