শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জমিলা বেগমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান জমিলা বেগমের ইন্তেকালে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ শোক প্রকাশ করেছে। গতকাল রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়। তাঁরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জমিলা বেগম গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বাদ আছর হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।
জমিলা বেগম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল ফজলের বড় বোন এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন্নেছা মজুর মা। অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com