শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ান স্বেচ্ছাসেবী দল হবিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার আমন্ত্রনে হবিগঞ্জে সফরকারী দক্ষিণ কোরিয়ান স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাহাম ভালান্টিয়ার’ দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে। গতকাল মঙ্গলবার শহরের পিটিআই রোডে পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ কর্মসূচী পালিত হয়। এর আগে গত সোমবার দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী দলের বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্র্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী সফরকারী এই দলকে স্বাগত জানান। ইতিপূর্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম দক্ষিণ কোরিয়ার এই স্বেচ্ছাসেবী দলকে হবিগঞ্জ পৌরসভায় আমন্ত্রন জানান।
গতকাল টিম লিডার মিস পার্কের নেতৃত্বে ৫ সদস্যের এই মেডিক্যাল টিম হবিগঞ্জের পথশিশু, মাদ্রাসার ছাত্র, এতিম শিশু ও অন্যান্য শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়। টিমের পক্ষ হতে রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। দুই শতাধিক শিশু এ কর্মসূচীতে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ জাহির উদ্দিন, দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, ইউএসএইড এর সিলেট রিজিওন্যাল কো-অর্ডিনেটর আব্দুল মতিন প্রমুখ। কোরীয় স্বেচ্ছাসেবী দলে ১ জন ডাক্তার, ২ জন নার্স ও ১ জন ভলান্টিয়ার রয়েছেন। হবিগঞ্জ পৌরসভার পক্ষে ছিলেন ১০ জন স্বেচ্ছাসেবী। রাতের বেলা পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাথে সাথে তাদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।
আজ বুধবার দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী দল পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে মহিলা ও বয়স্ক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিবে। সাথে সাথে দেয়া হবে ঔষধও। বিকেলে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও সিডিসি’র ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও সফরকারী দলের সম্মানে এবং কোরিয়া-বাংলাদেশ ভ্রাতৃত্বের নিদর্শন স¦রূপ সন্ধ্যায় শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী দল ইতিপূর্বেও মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর তত্ত্বাবধানে হবিগঞ্জের বিভিন্ন স্থানে স্বাস্থ্য কর্মসূচী পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com