রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোঃ সোহাদ মিয়া চৌধুরী সোহাদ নামের এক ব্যক্তি। গতকাল ১৭ জানুয়ারী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৬ এর আমল আদালতে এই মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযুক্তরা হলেন- শাহজীবাজার বিউবো এর ক্যাশিয়ার মোঃ রায়হান, নির্বাহী প্রকৌশলী এ.কে মফিজ উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক নিরাপত্তা মুনাব্বির হাসান, ইন্সপেক্টর পিডিবি ওমর ফারুক, ভারপ্রাপ্ত সুপাইভাইজার খলিল, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুর রহমান, মতিন মিয়া ও ফতেহপুর গ্রামের রেনু মিয়া।
মামলার এজহারে উল্লেখ করা হয়, শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভিতরের ৩টি গাছ ১ লাখ ৭০ হাজার টাকায় ক্রয় করেন মোঃ সোহাদ মিয়া চৌধুরী। গাছ গুলো কেটে বাহিরে নিয়ে আসার জন্য তাকে নির্বাহী প্রকৌশলী (পরিমাপ ও নিয়ন্ত্রণ) স্বাক্ষরিত একটি গেট পাসও দেয়া হয়। গাছ গুলো কেটে নিয়ে যাবার সময় নিয়ম বর্হিভূতভাবে কাটা হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা গাছ ও গাড়ি আটক করেন। এ বিষয়টি নিয়ে সোহাদ চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা গাছ ও গাড়ি ফেরত দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে গাছগুলো বিক্রির কথা তারা অস্বীকার করেন।
বিজ্ঞ আদালত ১০ দিনের মধ্যে এএসপি মাধবপুরকে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com