রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে বিজ্ঞান মেলায় কেয়া চৌধুরী এমপি ॥ আজকের ক্ষুদে বিজ্ঞানীদের একদিন বিশ্বসেরা হতে হবে

  • আপডেট টাইম বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, “জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তিতে দতার বিকল্প নেই। এ লক্ষ্যে বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আজ যারা এখানে ক্ষুদে বিজ্ঞানী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছ তাদের একদিন বিশ্বসেরা বিজ্ঞানী হতে হবে।” তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, কৃষি অফিসার সাজ্জাদুর রহমান, মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, শ্রমিকলীগ সভাপতি শামীনুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আজাদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশগ্রহণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com