শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে সিলেট বিভাগে শ্রেষ্ট মাধবপুরের ওসি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খাঁন এবং অনুদঘাটিত (ক্লুলেস) মামলার রহস্যে উদঘাটন করায় মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুল ইসলাম সিলেট বিভাগে শ্রেষ্টত্বের পুরুস্কারে ভূষিত হয়েছেন।
গত বুধবার সকালে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সিলেট রেঞ্জ এর ডিআইজি শাহ্ মিজান শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৃহত্তর সিলেট বিভাগের ৩৮টি থানার ত্রৈ-মাসিক কর্ম মূল্যায়নে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম খাঁনকে শ্রেষ্ট ঘোষনা করে পুরুস্কার প্রদান করা হয়। গত মাসে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে সংঘটিত ডাকাতির মূল রহস্যে উদঘাটন এবং দ্রুত ডাকাতদের গ্রেফতারে অবদান রাখায় ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানকে বিভাগের শ্রেষ্ট তদন্তকারী অফিসার হিসেবে মনোনীত করে সনদ তুলে দেন। পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার এডমিন জেদান আল মুসা, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলার এসপি মোহাম্মদ এহ্সান শাহ্, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন এবং মৌলভীবাজারের এসপি মোঃ মমনজুর রহমানসহ কমান্ড্যান্ট আর আর এফ, কমান্ড্যাট এপিবিএন’র উধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com