শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ‘হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদ’র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১১টায় শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রফেসর মোঃ সাদিকুর রহমান। মাওলানা হামিদুল ইসলামের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নবীগঞ্জ দারুল হিকমাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার সহসভাপতি মহিবুর রহমান মিটু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ছামির আলী, মাস্টার ফজল উল্লাহ খান, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, শেখ আবুল মনসুর তুহিন, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হামিদ হাশেমী, মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারী, ইমরান চৌধুরী, আতাউর রহমান খান, অ্যাড. আতিকুল ইসলাম সোহাগ, নুপুর কুমার দেব, শাহীনুর রহমান, কামাল আহমেদ ও সিরাজুল মেম্বার প্রমুখ। বৃত্তি পরীক্ষায় ৩১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। পুরস্কার প্রদান করা হয়েছে ১২৯টি। তন্মধ্যে ট্যালেন্টপুল ৫০ ও সাধারণ গ্রেডে ৭৮ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com