শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ ‘সাংস্কৃতিক ভাব বিনিময়’ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ-কোরিয়া ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলে ‘সাংস্কৃতিক ভাব বিনিময়’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বাংলাদেশ ও কোরিয়া দুই দেশের শিল্পিরাই অনুষ্ঠানে তাদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অংশ নেয় হবিগঞ্জ তারুন্য মিউজিক্যাল একাডেমী, ইন্টারন্যাশনাল ইয়থ এক্সচেঞ্জ সেন্টার (আইওয়াইইসি), বাডস কেজি ও জুনিয়র হাই স্কুল, সুরবিতান ও নবীগঞ্জ আনন্দ নিকেতন। এই অনুষ্ঠানের সমন্বয় করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। এর আগে কোরীয় অতিথিবৃন্দ জেলা প্রাশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। কোরীয় বাংলাদেশ বন্ধুত্ব ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com