শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এনামুল হক সেলিমসহ বিএনপি নেতৃবৃন্দের ৪টি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৪টি মামলায় হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে হাইকোর্টের মাননীয় বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন এবং মাননীয় বিচারপতি একেএম জাকির হোসেন এর ১৭নং দ্বৈত বেঞ্চ এ জামিন প্রদান করেন।
জামনি প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মন্নান, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, গোপায়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা রহমত আলী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মুরাদ, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রাসেল, যুবদল নেতা মোঃ জুয়েল মেম্বার, ছাত্রদল নেতা তানবির রাতুল, মোঃ দুলাল মিয়া, শিমুল, সিহাব, মনির মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com