বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নাগুড়ায় পুকুর থেকে ৩ লাখ টাকা মুল্যের মাছ লুটে নিয়েছে দুর্বৃৃত্তরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুকুর থেকে মাছ লুঠে নেয়ার ঘটনায় পুলিশ সুপারের নিকট অভিযোগ প্রদান করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের মোঃ শামীম আহমেদ পুলিশ সুপারের নিকট গতকাল এ অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন-বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামের তোতা মিয়ার পুত্র চুনু মিয়া, চান মিয়া ও মনু মিয়া, চুনু মিয়ার পুত্র আব্দুল করিম ও আব্দুল আহাদ, মনু মিয়ার পুত্র আব্দুল আওয়াল।
অভিযোগে বলা হয়, নাগুড়া মৌজায় ২০ শতক জমির পুকুরের মালিক ইংল্যান্ড প্রবাসী ইঞ্জিনিয়ার জহুর আলী। উক্ত পুকুর আলমপুর গ্রামের টেনু মিয়ার নিকট বর্গা দেয়া হয়। অভিযোগকারী শামীম আহমেদ ও টেনু মিয়া ওই পুকুরে ২৫ বছর ধরে যৌথভাবে মাছ চাষ করে আসছেন। গত ৬ ফেব্রুয়ারী মাছ ধরার জন্য টেনু মিয়া মেশিন দিয়ে পানি সেচ করেন। সেচ শেষে মাছ ধরার মুহুর্তে অভিযুক্তরা টেনু মিয়াকে প্রাণনাশের হুমকী দিয়ে সমুদয় মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৩ লাখ টাকা। খবর পেয়ে শামীম আহমেদ ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা তাকেও প্রাণনাশের হুমকী প্রদান করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com