বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে মাওঃ ক্বারী শিহাব আহমদ নামক এক মসজিদের ইমাম। এ ব্যাপারে ধর্ষিতার মা রায়না বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় ওই ইমামসহ সহযোগী ৪ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঈদের পরদিন বৃহস্পতিবার গভীর রাতে।
জানা যায়, হবিগঞ্জ সদর থানার রাজনগর এলাকার রহমত আলীর ছেলে মাওঃ ক্বারী শিহাব আহমদ (২৪) দীর্ঘদিন ধরে উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের জামে মসজিদে ইমামতি করে আসছেন। সেই সুবাধে একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের পার্শ্ববতী লতিবপুর (হুসেনপুর) গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রীকে স্থানীয় লোকজন নিয়ে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের বয়স না হওয়ায় পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত ১৮ অক্টোবর গভীর রাতে মেয়েটি প্রাকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাওঃ শিহাব আহমদ স্থানীয় ২/৩ যুবকদের সহযোগীতায় মেয়েটিকে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করেছে। পরিবারের লোকজন খোজাঁ খুজি করে স্থানীয় লোকদের সহায়তায় মেয়ে উদ্ধার ও ইমামকে আটক করেন। পরে স্থনীয় লোকজন বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়ে ইমামকে ছাড়িয়ে নিয়ে কৌশলে বিদায় করে দেয়। নিরুপায় হয়ে ধর্ষিতার মা রায়না বেগম গতকাল শনিবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com