রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস উদযাপিত

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কৃষিবিদ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কৃষিবিদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কৃষিবিদগণ উপস্থিত ছিলেন। এরপর কৃষিবিদ দিবস উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রায় ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানে মুখরিত করেন শিক্ষার্থীরা। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষে কৃষিবিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। আলোচনা সভায় সঞ্চালনা করেন জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইফতেখার আহমেদ ফাগুন। এছাড়া আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মন, সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোষ্ট ডাঃ জাকিয়া সুলতানা কলি, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান ও কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিম মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে বলেছিলেন, তোরা আমার সম্মান রাখিস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান এদেশের কৃষিবিদরা সমুন্নত রেখেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। গবেষণা ও সম্প্রসারণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দেশের কৃষিবিদরা। বঙ্গবন্ধুর অবদানেই এখন কৃষিবিদরা গর্বের সাথে পরিচয় দিতে পারেন। আজকের কৃষিবিদ দিবসে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে প্রতিজ্ঞা করতে চাই, প্রিসিশন এগ্রিকালচারের মাধ্যমে স্মার্ট কৃষিখাত গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিবিদরা কাজ করে যাবেন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com