শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কঠূক্তি ইউপি চেয়ারম্যান কাসেদ কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কঠূক্তির অভিযোগে উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (৬০) কে আটকের পর কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কাসেদ চৌধুরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কঠূক্তি করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কঠূক্তি করেন। যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কাসেদ চৌধুরীকে আটক করা হয়। এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ যে বক্তব্য দিয়েছেন তা দেশ বিরোধী। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোন অবস্থাতেই এমন বক্তব্য দিতে পারেন না। এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) রকিবুল ইসলাম জানান, চেয়ারম্যান কাসেদ চৌধুরীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছ। তিনি বলেন, আপাতত ৫৪ ধারায় তাকে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে মামলায় অন্তর্ভূক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com