শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা বিএনপি নেতা এনামুল হক সেলিম, এম এ মন্নানসহ ৯ নেতার হাই কোর্ট থেকে আগাম জামিন

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি সদস্য ও গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান এম এ মন্নান, গোপায়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতা ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। হবিগঞ্জ সদর থানার জিআর ৩১০/২৩ নং মামলায় ১৫ ফেব্রুয়ারী হাই কোর্টের এনেক্স ২৭ নং কোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার এবং কাজী এবাদত হোসাইন এর দ্বৈত বেঞ্চ উক্ত জামিন প্রদান করেন।
জামিনপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মন্নান, গোপায়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রদল নেতা মোঃ উজ্জ্বল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল নেতা মোঃ তানবির রাতুল ও বিএনপি নেতা মোঃ তৌহিদ মিয়া।
নেতৃবৃন্দের পক্ষে উক্ত মামলা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আমিনুল ইসলাম ও মোঃ শাহিন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com