রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তানগরে শিশু বলাৎকারের ঘটনায় ফারুক কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে শিশুকে বলাৎকারের অভিযোগে বৃন্দাবন কলেজ ছাত্র ওমর ফারুক রাজু (২৪) কে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের জমির আলীর পুত্র। সে শায়েস্তানগরের আশিক মিয়ার বাসায় ম্যাচে ভাড়া থাকতো। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণধন জানান, প্রয়োজনে তাকে রিমাণ্ডে আনা হবে। গত শনিবার রাত ৮টায় স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, ফারুক মিয়া শায়েস্তানগরের আশিক মিয়ার বাসায় ম্যাচে ভাড়া থেকে বৃন্দাবন কলেজে ডিগ্রিতে পড়াশোনা করতো। সে নিজেকে কখনো আইনজীবী সহকারি, কখনো সাংবাদিক, কখনো হাফেজ পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তুচ্ছ ঘটনাতেই সে লোকজনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দিতো।
শুক্রবার রাতে অনন্তপুর এলাকার রাসেল মিয়ার ৫ বছর বয়সী শিশুকে কেউ বাড়ি না থাকার সুযোগে ফারুকের রোমে নিয়ে বলাৎকার করে। রাতে সে কান্না করে তার মাকে বিষয়টি জানায়। শনিবার সকালে তার পিতা রাসেলকেও জানায়। রাসেল মিয়া স্থানীয় লোকজন নিয়ে ফারুককে আটক করে পুলিশকে খবর দিলে তাকে হেফাজতে নিয়ে আসে। রাসেল মিয়া বাদি হয়ে মামলা করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com