শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল প্রদানের দাবীতে স্বাস্থ্য সহকারীগণের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বাস্থ্য সহকারীগণ তাঁদেরকে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল প্রদানের জন্য মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মুক্তিযোদ্ধা এমএ রব স্মৃতি জাদুঘরের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্বাস্থ্য সহকারীগণের পক্ষে আব্দুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। প্রায় ২ শত স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে স্বাস্থ্য সহকারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরা হয়। ইপিআই কর্মসূচির মাধ্যমে মারাত্মক ৯টি রোগ (যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি ভাইরাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, হাম রুবেলা, হাম ও পোলিও) নির্মুল করার অবদান রয়েছে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য সহকারীগণ হাতে কলমে যে কাজগুলো করে থাকেন তাহা শতভাগ টেকনিক্যাল বিধায় তারা টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেলের শতভাগ দাবীদার। এছাড়াও বিভিন্ন অবদানের কথা তুলে ধরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com