শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাবেক এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় জটিল রোগে আক্রান্ত রোগীর মধ্যে চেক বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নবীগঞ্জ-বাহুবল উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ জন রুগীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের বাসভবনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলুল করীম ও মুহিবুর রহমান রুকুতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিত, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, নাগরিক টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ রোগীর মাঝে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com