বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনায় ১ ব্যক্তির ভুড়ি বের করে দিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে সানু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে নাড়িভুড়ি বের করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নোয়াজ আলীর পুত্র। জানা যায়, একই গ্রামের সাদত আলীর ছেলে কামাল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে সানু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাস্তায় একা পেয়ে সানু মিয়াকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com