শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহিরকে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গত শুক্রবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নেতৃত্বে সংসদ সদস্যের বাসভবনে এসে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এমপি আবু জাহিরকে মিষ্টিমুখ করিয়েছেন। এ সময় কলেজটিকে সরকারিকরণ করে দেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় অধ্যক্ষ জাবেদ আলী অতীতের ন্যায় ভবিষ্যতেও কলেজের উন্নয়নে এমপি আবু জাহির এর সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য তাঁদের নানা দিকনির্দেশনা দিয়েছেন।
আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ কাইয়ুম আলী, মোঃ মুজিবুুল হক, প্রভাষক সৈয়দ আফজল মিয়া, তাপস কিশোর রায়, মোঃ আলী আজম, মোঃ সেলিম মিয়া, সুরঞ্জন চন্দ্র দেব, তাহমিনা সুলতানা, অজয় কুমার দাশ, শাহ মোছাঃ জাসিমা, রাজিব কুমার আচার্য্য, মোঃ নজরুল ইসলাম, নয়ন চন্দ্র দাশ, মোঃ জহুরুল হক, ক্রীড়া শিক্ষক তাহমিনা আক্তার রেজা, অফিস সহকারি মোঃ হাফিজুর রহমান, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ তোফাজ্জল হক, অফিস সহায়ক অঞ্জন কুমার দাশ, বন্ধন সরকার প্রমুখ।
এমপি আবু জাহির এর প্রতি অধ্যক্ষ জাবেদ আলী রাস্তা নির্মাণ, পুরাতন ভবন মেরামত, সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠি ভারাটসহ বিভিন্ন উন্নয়নের আবেদন জানালে তিনি এসকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com