শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহের শুভ সূচনা

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮২ বা পড়া হয়েছে
??

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার-১ এর খেলার উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা গোপালগঞ্জ জেলাকে ৪ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে গোপালগঞ্জ জেলা সাজিদের শতরানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান রংগ্রহ করে। দলের পক্ষে সাজিত ১০৫ ও শাওন ৪৯ রান সংগ্রহ করে। ময়মনসিংহের রাকিব পান ৩ উইকেট। জবাবে বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে খালিদ হাসান ৮২ সংগ্রহ করে। বিজিত গোপালগঞ্জ দলের সেঞ্চুরিয়ান সাজিদ ম্যান অব দা ম্যাচ মনোনীত হন।
উদ্বোধনী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিছুর রহমান প্রিন্স ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির মোল্লা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দল দু’টি হল পিরুজপুর ও সিরাজগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com