বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের পল্লীতে দুই শিশুকে গাছে বেঁধে শারিরীক নির্যাতন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট ॥ গরু চোর আখ্যা দিয়ে দরিদ্র, সর্বহারা দুই শিশুকে গাছের সাথে বেঁধে বেধরক পিঠানো হয়েচে। ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ সোমবার দুপুরে আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে। শিশু নির্যাতনের এ ঘটনা ফেসবুকে প্রকাশিত হবার পর তোলপাড় চলছে। সরজমিন অনুসন্ধানে জানা গেছে, আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে নুরুল ইসলাম (১২) এর বাবা কন্টু মিয়া। তোফাজ্জল (৮) এর বাবার নাম আঃ হাকিম। নুরুল ইসলাম ও তোফাজ্জলের মা তাসলিমা। বাবা ভিন্ন হলেও তারা সহোদর। তারা নানীর বাড়িতে থাকে। নানী ভিক্ষা করে সংসার চালান। তাদের মা ১০/১৫ দিন পুর্বে সৌদি গেছেন জীবিকার তাগিদে। ৪ মার্চ দুপুরে কালিশিরি গ্রামের এক যুবক শিশু নুরুল ইসলাম ও তোফাজ্জলকে মাঠ থেকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সাথে বেঁধে রাখে। এ সময় দুই শিশুকে মারধোর করা হয়। বিকালে ওই শিশুকে বেঁধে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আঃ ছত্তারের কাছে নিয়ে গেলে তিনি শিশুদের হাতের বাঁধন খুলে দেন। ইউপি সদস্য আঃ ছাত্তার বলেন, শিশুদেরকে চোর আখ্যা দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি। শিশুরা খেলার ছলেও গরুর দঁড়ি ধরে টান দিতেই পারে। ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, ঘটনাটির বিষয়ে তিনি অবগত ছিলেন না তবে লোক মুখে শুনেছেন অনেকক্ষণ পরে তবে তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
এ দিকে শিশু নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হবার পর চুনারুঘাট থানার দারোগা লিটন রায়সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com