রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে কৃষক মাঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চা-বাগানের কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় বাস্তবায়িত ক্যাপসিকাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকী। চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন পলাশ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহানুর, সৈয়দ কায়সার আহমেদ, বিনয় সিংহ, মহিবুর রহমান রুমন, কৃষক ফারুক মোল্লা ও সাবেক মেম্বার চন্দ্র তাঁতী প্রমুখ। এ সময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com