রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল জেলা পরিষদ

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীকে সরকারি সহায়তা দিবে হবিগঞ্জ জেলা পরিষদ। নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার এর নির্দেশে জেলা পরিষদের কর্মকর্তারা গতকাল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তালিকা প্রস্তুত করে তাঁদের নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও সদস্য আলাউর রহমান শাহেদসহ ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে মিরপুর বাজারে জেলা পরিষদের জায়গা লীজ নিয়ে তৈরী করা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com