রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাট উপজেলার জসিম মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছে। গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনা শহরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম মিয়া চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমাবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ডলে পরেন প্রবাসী জসিম মিয়া। নিহতের চাচা পাইকপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মাসুক মিয়া তালুকদার জানান, গত ৬ মাস আগে জসিম মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী জানান, প্রবাসী জসিম মিয়া ইউপি সদস্য মোঃ মাসুক মিয়া তালুকদারের ভাতিজা। এ ব্যাপারে ইউপি সদস্য সহ তার পরিবারের লোকজন সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com