শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ আটক ১ ॥ সিএনজি গাড়ি জব্ধ পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি লেচু মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার একটি হোটেলের সামন থেকে লেচু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লেচু মিয়া বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের ইয়াদুল হোসেনের পুত্র। পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী লেচু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাইফুল ইসলাম সুমন নামে অপর আরেক মাদক কারবারির কাছ থেকে মাদকগুলো ক্রয় করেছে। গ্রেফতারকৃত লেচু মিয়ার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com