শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের মিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অনশন

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী অনশন করছে। গতকাল রবিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্কুল ছাত্রী জানায়, পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এস্কাবেটর চালক কাউছার মিয়ার সাথে গত ৮ মাসের প্রেমের সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রী তার প্রেমিক কাউছারকে বিয়ের চাপ দিলে সে অপারগতা প্রকাশ করে। পরে বাধ্য হয়ে কাউছারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে যায় প্রেমিকা। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিক কাউছারের বাড়ির বাহিরে দাড়িয়ে আছে প্রেমিকা মেয়েটি। হাতে কাটাছেড়ার দাগ, এ সময় সে সাংবাদিকদের জানায়, সে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কাউছার তাকে বিয়ে না করলে সে আত্নহত্যারও হুমকি দেয়। এ সময় অভিযুক্ত কাউছারকে পাওয়া যায়নি, কাউছারের মা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, বিষয়টি শুনেছি। শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সমাধান করার চেষ্টা করে ব্যার্থ হয়েছি। ওয়ার্ড মেম্বার কদর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, দেখি কি অবস্থা। সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বিষয়টি আমার জানা নেই, থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com