শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঈদকে সামনে রেখে কেনাকাটার ধুম গলাকাটা দাম আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, নতুন কাপড় পরিধানে ঈদ উদযাপনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জ শহরের সকল মুসলমান ধর্মাবলম্বীরা। এদিকে ১৪ রমজান থেকে ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন মার্কেট, বিপনী বিতান ও ফ্যাশন হাউজগুলোতে কেনাকাটা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মার্কেট ও বিপণীবিতান গুলোতে শিশু, কিশোর-নারী-পুরুষ ক্রেতাদের বেশ উপস্থিতি রয়েছে। নানা পেশার লোকজন তাদের পরিবার-পরিজন নিয়ে মার্কেট গুলোতে ভিড় করছেন। সেই সাথে দর্জি দোকান গুলোতেও গ্রাহকের রুচি আর পছন্দের পোশাক আধুনিকতা সাথে তাল মিলিয়েই নিত্য নতুন পোশাক তৈরিতেই এখন তাদের মনোযোগ। ঈদ আসলেই আনন্দে, ধনী-গরিব, নারী-পুরুষ ছোট বড় সকলে নতুন জামা কাপড় পরিধান করে থাকে। এদিকে ঈদকে সামনে রেখে গলাকাটা দাম আদায় করা হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের কাপড়ের দাম দ্বিগুণ থেকে ৩ গুণ বাড়িয়ে দেয়া হয়েছে।
ক্রেতারা বলেন, এবার শিশুদের জামা-কাপড়, জুতা, বড়দের শাড়ি, শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি ও জুতাসহ সব ধরনের পোশাকের দাম বেশি। পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। গতবার যে পাঞ্জাবি পনের শত টাকায় কিনেছি সেই পাঞ্জাবি এবার দুই হাজার, সাড়ে তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। আর, আর, ফ্যাশন এর রাসেদ শিপন বলেন, এবার ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় নেয়া হয়েছে। আশা করি আসন্ন পবিত্র ঈদুল ফিতরের বেচাকেনা ভালো হবে। অনেক বিক্রেতা বলেন, সকাল থেকেই কেনাকাটার জন্য ভিড় করেছেন লোকজন। পোশাকের পাশাপাশি ভিড় জমেছে জুতা এবং প্রসাধনীর দোকানেও। এসব দোকানে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com