শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে গৃহবধুকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে এক গৃহবধূকে যৌতুকের জন্য আগুন দিয়ে পুড়িয়ের হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৫/৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে রাতে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসাপাতালে ভর্তি করেছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের আঃ হাইর কন্যা সেলিনা বেগম (২৭) কে ১২ বছর আগে বিয়ে করেন একই গ্রামের মৃত সুজাত উল্লার পুত্র সজিব।
মামলা সূত্রে-বিয়ের পর থেকে সজিব মিয়া তার ভাই সুজন, সাজিদ, শামীম, বোন আছিয়া, বোন জামাই কাদির সহ পরিবারের লোকজন সেলিনাকে তার পিতার নিকট থেকে টাকা এনে দেয়ার জন্য প্রায়ই নির্যাতন করত। এক পর্যায়ে সেলিনা তার পিতার নিকট থেকে কিছু টাকা এনে দেয়। এ টাকা দিয়ে স্বামীর বাড়িতে ঘর, বাথরুম ও টিউবল বসানো হয়।
এদিকে গত শুক্রবার সকালে সেলিনা তার পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়। এ সময় স্বামীর বোন আছিয়া তাকে গালমন্দ করে। এর প্রতিবাদ করায় উল্লেখিত অভিযুক্তরা তার উপর নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে সেলিনার শরীরের কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবার চেষ্ঠা করে। খবর পেয়ে সেলিনার পিতার বাড়ির লোকজন উদ্ধার করতে গিয়ে ব্যার্থ হন। পরে সেলিনার মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে থানার এসআই আরিফ উল্লার নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে সেলিনাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com